Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

4 days ago

Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যুব সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবার বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহন ভাগবত ও নরেন্দ্র মোদীর সঙ্গে জেন জি-দের বিভিন্ন আলোচনার কর্মসূচির পর এবার রাজ্যেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন তিনি। চা চক্রে বসে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী। শুনবেন তাঁদের ভাবনা, মতামত ও বিভিন্ন প্রশ্নের কথা। পাশাপাশি তাঁদের প্রশ্নের উত্তরও দেবেন তিনি। সোমবার কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে এই বিশেষ ‘যুব মিট’-এর কথা ঘোষণা করেন শুভেন্দু। যুব সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের ভাবনা ও প্রত্যাশা জানার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। 

এদিন অনুষ্ঠান মঞ্চে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে যুবদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনাদের সবার সঙ্গে একটি চায়ের মিটিং করব। তিন ঘণ্টা যত প্রশ্ন আছে করবেন। সরকার আপনাদের জন্যই কাজ করছে। অনেক কাজ করছে সরকার। এডুকেশন, এমপ্লয়মেন্ট, স্পোর্টস, স্কিল ট্রেনিং থেকে শুরু করে যুবদের জন্য মোদিজির যা গ্যারান্টি আছে তা একশো শতাংশ নয়, দু’শো শতাংশ আমরা পূরণ করব।” 

এদিন অনুষ্ঠানে রিলে নয়, জেন জি-দের রিয়েলে ভরসা রাখার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও। পাশাপাশি ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুবসমাজের উপরই ভরসা রেখেছেন নবীন। তাঁর আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। মোবাইলে সীমাবন্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে নিজেদের অংশগ্রহণের পরামর্শ দেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেই আবহে বাংলার যুবসমাজের উদ্দেশে নীতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। নীতিন এদিন জানান, দেশের যুবসমাজ রিল ও রিয়েলের মধ্যে ফারাক বোঝেন। তাঁরা জানেন, কোনটা ঠিক। আর নীতিনের এই বার্তার রেশ ধরেই যুবসমাজের মনের কথা শুনতে তাদের সঙ্গে চা চক্রের আয়োজন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের থেকে যুবদের তালিকাও নেবেন মুখ্যমন্ত্রী।    

You might also like!