Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 days ago

Delhi Cleanliness Drive: 'এক দিন, এক ঘণ্টা, এক সাথ' কর্মসূচিতে অংশ গ্রহণ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

CM Rekha Gupta participates in cleanliness drive
CM Rekha Gupta participates in cleanliness drive

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : গান্ধী জয়ন্তীর প্রাক্কালে দেশব্যাপী স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে ‘এক দিন, এক ঘণ্টা, এক সাথ’ কর্মসূচিতে অংশ নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই উপলক্ষ্যে তিনি বৃহস্পতিবার সকালে দিল্লির ঐতিহাসিক কমলা নেহেরু রিজ এলাকায় যান এবং সেখানে চলমান সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান নিজে উপস্থিত থেকে তদারকি করেন। সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাফাই অভিযানেও অংশ নেন তিনি।

স্বচ্ছতা অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "এখানে উপস্থিত প্রত্যেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবামূলক কাজ করছেন। এই মুহূর্তে গোটা দিল্লির হাজার হাজার নাগরিক স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছেন।" নাগরিকদের সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতা বজায় রাখা স্রেফ কোনও একটি নির্দিষ্ট দিনের কাজ নয়। একবার এলাকা পরিষ্কার করার পর সেই পরিচ্ছন্নতা ধরে রাখাও আমাদের প্রত্যেকের সমান দায়িত্ব। এখন আমরা সবাই এখানে একত্রিত হয়ে যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান চালাচ্ছি, যাতে শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা যায়।"

You might also like!