PM Modi Pays Tribute to Patel: জন্মবার্ষিকীতে অখণ্ড ভারতের রূপকারকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

PM Modi Pays Tribute to Sardar Patel
PM Modi Pays Tribute to Sardar Patel

 

নয়াদিল্লি, ৩১ অক্টোবর : লৌহপুরুষ তথা অখণ্ড ভারতের প্রধান স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় একতা দিবসে সর্দার প্যাটেলের অতুলনীয় ত্যাগ ও দূরদর্শিতাকে স্মরণ করে তিনি বিকশিত ভারত গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় উল্লেখ করেন, "অখণ্ড ভারতের স্থপতি এবং দেশের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এক শক্তিশালী, সমৃদ্ধ এবং সমর্থ ভারত গঠনের লক্ষ্যে তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। ভারতমাতার সেবায় তাঁর আত্মত্যাগ ও একনিষ্ঠতা এক উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার পথে অনন্ত অনুপ্রেরণার উৎস।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…