Saudi Arabia Airport Attack: সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, এক ভারতীয় নাগরিকের মৃত্যু, আহত আরও দুই

Attack on Saudi Arabia’s King Fahd airport
Attack on Saudi Arabia’s King Fahd airport

 

রিয়াধ ও নয়াদিল্লি, ২২ অক্টোবর : সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এই হামলায় আরও দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ এক বার্তায় সৌদি আরবের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সৌদি প্রশাসনের তরফে ভারতকে অবগত করা হয়েছে, গতকাল রাতে দাম্মাম বিমানবন্দরে চালানো হামলায় মোট দু’জনের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া অপর দুই ভারতীয় নাগরিক এই ঘটনায় আহত হয়েছেন।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, "আমরা ঘটনার বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি এবং নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা হচ্ছে।" শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দূতাবাস লিখেছে, "নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা রইল। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" দূতাবাসের সংশ্লিষ্ট আধিকারিকরা স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…