Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

GOGHAT News: মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সেলামপুরে পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

Administrative officials on an inspection visit to Selampur
Administrative officials on an inspection visit to Selampur

 

হুগলি, ৬ নভেম্বর : গোঘাটের সেলামপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অনুষ্ঠানস্থলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার এলাকায় পরিদর্শনে আসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, গোঘাট থানার ওসি সঞ্জীব দত্ত, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাঁরা অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সেলামপুরের বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এলাকার মানুষের আশা, মুখ্যমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেলামপুরের জগদ্ধাত্রী পুজো আরও বৃহত্তর পরিচিতি লাভ করবে।

এদিন পরিদর্শন চলাকালীন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের কাছে মুখ্যমন্ত্রীর আগমন এবং পুজোর প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি এই বিশেষ মুহূর্তকে ঘিরে কী ভাবছেন এলাকার সাধারণ মানুষ, তা-ও উঠে আসে আলোচনায়।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সেলামপুরে এখন সাজো সাজো রব। প্রশাসনিক তৎপরতা এবং এলাকাবাসীর উৎসাহে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…