Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Jalpaiguri News: জলপাইগুড়িতে দীপাবলির আগে বন্ধ অমরপুর চা বাগান, সঙ্কটে শ্রমিকেরা

Amarpur Tea Estate Shuts Ahead of Diwali
Amarpur Tea Estate Shuts Ahead of Diwali

 

জলপাইগুড়ি, ৫ নভেম্বর : দুর্গোৎসবের বকেয়া বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলনের জেরে জলপাইগুড়ির অমরপুর চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দীপাবলির ঠিক আগে শ্রমিকেরা এক চরম সঙ্কটের মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বাগানের মূল গেটে তালা ঝুলতে দেখেন। সেইসঙ্গে গেটে কাজ বন্ধের (সাসপেনশন অফ ওয়ার্ক) একটি নোটিশও সাঁটানো ছিল। আকস্মিক এই চা বাগান বন্ধের ফলে প্রায় ৩০০ জন শ্রমিক ও তাঁদের পরিবার সঙ্কটের সম্মুখীন হয়েছেন।

শ্রমিকদের বক্তব্য, তাঁরা সরকার নির্ধারিত ২০ শতাংশ হারে দুর্গোৎসবের বোনাস পাওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন। শ্রম দফতরের সঙ্গে বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে, কর্তৃপক্ষ পুজোর আগে ১৩.৮০ শতাংশ হারে বোনাস মিটিয়েছিল। শ্রমিকদের দাবি, বাকি ৬.২০ শতাংশ বোনাস দীপাবলির আগে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বোনাস না মেলায় শ্রমিকেরা গত কয়েক দিন ধরে আন্দোলন শুরু করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে তাঁরা কাজে এসে বাগানের মূল গেটে তালা ও কাজ বন্ধের নোটিশ দেখে স্তম্ভিত হয়ে যান। শ্রমিকদের দাবি, এই পরিস্থিতিতে তাঁদের জীবনধারণ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। বাগানটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার এবং তাঁদের বকেয়া পাওয়ার জন্য শ্রমিকেরা এবার শ্রম দফতর, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…