Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Arsenal beat Dinamo Zagreb: দিনামো জাগরেবকে হারিয়ে তিনে আর্সেনাল

Arsenal F.C. (Symbolic picture)
Arsenal F.C. (Symbolic picture)

 

লন্ডন, ২৩ জানুয়ারি : ঘরের মাঠে দিনামো জাগরেবকে সহজেই হারিয়ে মিকেল আর্তেতার দল আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের তিনে উঠে এল। ঘরের মাঠে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। খেলা শুরুর দ্বিতীয় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার ক্রস থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার রাইস।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে ব‍্যবধান বাড়ায় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির দারুণ ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন হাভার্টজ। শেষ গোলটি আসে যোগ করা সময়ের প্রথম মিনিটে। স্কোরলাইন ৩-০ করেন ওডেগোর। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রসে বল পেয়ে ওডেগোর গোলটি করেন। ৭ ম‍্যাচে ৫ জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হল ১৬। তিনে উঠে তাঁরা শীর্ষ আটে থাকার পথে এগিয়ে গেল এক ধাপ। টানা দুই জয়ের পর হারের স্বাদ পাওয়া দিনোমো নেমে গেল ২৬ নম্বরে। সেরা ২৪-এ থাকার পথ অনেক কঠিন হয়ে গেল তাঁদের কাছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…