Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

এক নম্বর টেস্ট বোলার বুমরাহ, শীর্ষ অলরাউন্ডার জাদেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja

 

দুবাই  : ভারতের পেস আক্রমণের অস্ত্র জাসপ্রিত বুমরাহ টেস্ট বোলার হিসাবে তাঁর অবস্থান এক নম্বরে ধরে রাখলেন। আর রবীন্দ্র জাদেজা বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের বিভাগে নেতৃত্ব দিচ্ছেন। বুমরাহ, যিনি জানুয়ারিতে ৯০৭ পয়েন্টে নিয়ে আইসিসির সর্বোচ্চ রেটিং অর্জন করে ইতিহাস তৈরি করেছিলেন, এখন তাঁর কেরিয়ারের সেরা ৯০৮ পয়েন্ট হয়েছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৪১) এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৩৭) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন।

মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের নোমান আলী ৭৬১ পয়েন্ট নিয়ে শীর্ষ ১০ -এ প্রবেশ করেন। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ কোন পরিবর্তন হয়নি, জাদেজা (৪০০ পয়েন্ট) শীর্ষস্থান ধরে রেখেছেন, দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন (২৯৪) এবং বাংলাদেশের মেহেদি হাসান (২৬৩) অনুসরণ করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…