Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ind vs Eng 1st T20 Match: ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচ, বাড়ি ফিরতে মিলবে বিশেষ ট্রেন

IND vs ENG Cricket Team (Symbolic picture)
IND vs ENG Cricket Team (Symbolic picture)

 

কলকাতা, ২২ জানুয়ারি : বুধবার ক্রিকেটের নন্দনকাননে নামতে চলছে ভারত- ইংল্যান্ড। রাতের ম্যাচে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সমস্যা দূর করতে এগিয়ে এল পূর্ব রেল। শুধু দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে রেল। বিজ্ঞপ্তি দিয়ে এমনই কথা জানিয়েছে কর্তৃপক্ষ।টি-টোয়েন্টি ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন। দর্শকদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। শহরতলি থেকে প্রচুর দর্শক মাঠে ভিড় জমাবে সেই আভাস আগেই মিলেছে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত ও বিবাদী বাগ থেকে বারুইপুরের মধ্যে চলবে এই দুটি অতিরিক্ত ট্রেন। বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়বে ইএমইউ স্পেশাল। বারাসত পৌঁছবে রাত একটায়। অন্যদিকে, বিবাদী বাগ থেকে ১২ কোচের ট্রেনটি ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুরে পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…