Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

kolkata

1 year ago

Taslima Nasrin: ‘সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র’, ইউনূসকে কটাক্ষ তসলিমারtas

Taslima Nasrin
Taslima Nasrin

 

কলকাতা : “সম্ভাবনাময় সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে গুঁড়ো করে তিনি জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র করেছিলেন।” সামাজিক মাধ্যমে মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করে এই মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, “সারাজীবন যারা মন্দ কাজ করে, তারাও মৃত্যুর আগে কিছু ভাল কাজ করতে চায়। আর ইউনুস সাহেবের কবরে যাওয়ার বয়স হয়ে গিয়েছে, তারপরও মনে হচ্ছে তাঁর কোনও ইচ্ছেই নেই দুটো ভাল কাজ করার। জনগণ তাঁকে কী কারণে মনে রাখুক তিনি চান? শান্তিতে নোবেল পেয়েছিলেন? কিন্তু তাঁর শান্তির নোবেল তাঁর সৃষ্ট অশান্তির ঝড়ে কবেই উড়ে গিয়েছে। মানুষ এখন মনে রাখবে শান্তিতে নোবেল পেলেই কেউ শান্তির দূত হয় না, মনে রাখবে শুধু ব্যক্তিগত ক্ষোভ মেটাতে একটি সম্ভাবনাময় সেক্যুলার রাষ্ট্রকে ভেঙ্গে গুঁড়ো করে তিনি জিহাদিস্তান বানাবার ষড়যন্ত্র করেছিলেন।”পোস্ট করার এক দিনের মধ্যে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার ১০০ লাইক এসেছে।

You might also like!