Entertainment

2 years ago

Ram Gopal on Animal: অ্যানিম্যাল নিয়ে প্রশংসা রামগোপাল ভর্মার!

Ranbir Singh and Ramgopal Verma (File Picture)
Ranbir Singh and Ramgopal Verma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রণবীরের অ্যানিম্যাল ঝড় তুলেছে বক্স অফিসে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি  ৩ দিনে ২০২ কোটির ব্যবসা করেছে। তাই একাধারে যেমন রণবীরের ও সন্দীপের দক্ষতা নিয়ে প্রশংসা করছেন দর্শক থেকে শুরু করে সমালোচকরা। 

এবার এই ছবির রিভিউ দিতে এগিয়ে এলেন পরিচালক রামগোপাল ভর্মা। রামগোপাল জানান, সিনেমা নিয়ে হওয়া বিভিন্ন ইতিবাচক সমালোচনা পড়ে তিনি ঠিক করেছিলেন, যাবেন ছবি দেখতে। আর ছবি দেখতে বসে বুঝে যান এই সিনেমা নিয়ে রিভিউ না দিলেই নয়।

রামগোপাল লিখলেন, ‘অ্যানিম্যাল-এর বক্স অফিসে দৌড় শেষ হওয়ার পরে অনেকেই এই সিনেমার বিষয়বস্তু অথবা রণবীরের চরিত্র নিয়ে ব্যাপক সমালোচনা করবে। আমি মনে করি সন্দীপের কাজ সাংস্কৃতিক পরিবর্তনও ঘটাতে পারে কারণ সে যেভাবে নৈতিক ভণ্ডামির জামাকাপড় ছিঁড়ে দিয়েছেন এই সিনেমা দিয়ে। অ্যানিম্যাল শুধুমাত্র একটি সিনেমা নয় .. এটি একটি সামাজিক বিবৃতি।’

ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে একঘর শত্রু ভরা একটি ঘর থেকে বেরিয়ে যায় রণবীরের চরিত্র রনবিজয় সিং। এবং তারপর প্রবেশ করে হাতে তৈরি একটি অস্ত্র নিয়ে। সেই দৃশ্যের প্রশংসায় রামগোপাল লিছলেন, ‘আমার প্রিয় মুহূর্তগুলির মধ্যে একটি হল যখন দর্শকদের মধ্যে আমি-সহ সকলের প্রত্যাশার বিপরীতে গিয়ে ফিরে আসে রণবীর। অনেকেই ভেবেছিল বেসবল ব্যাট বা অন্য কিছু নিয়ে সে ফিরে আসবে। আমাদের সকলকে চেয়ার থেকে পড়ে যেতে বাধ্য করে ওর হাতে থাকা মেশিনগান। এই মুহূর্তটি একটি সিনেম্যাটিক রত্ন।’

‘রণবীরের চরিত্রটি আমাকে বজ্রপাতের মতো আঘাত করেছিল যখন তার মুখে একটা সরল লাইন আসে ‘সুখ একটি সিদ্ধান্ত’। আর সেখানে ওর মুখে নিষ্পাপ আর আর প্রত্যয় একেবারে মিলেমিশে গেছে।’, আরও লেখেন রামগোপাল।

রণবীরের প্রশংসা করেও যেন থামতে পারছিলেন না রামগোপাল। লিখেছেন, ‘ট্রেলার দেকে, আমি একটু চিন্তায় ছিলাম এটা ভেবে যাতে রণবীরকে অতিনাটকীয় না লাগে। কিন্তু এই প্রথম আমি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এবং দর্শক হিসেবেও ধরতে পারছি না রণবীরের অভিনয় চরিত্রটায় প্রাণ ঢেলে দিয়েছে নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় প্রাণ পেয়েছে রণবীরের অভিনয়।’

‘যে দৃশ্যে রণবীর একটি মেয়েকে জুতো চাটতে বলে সেটি লিওলার্দো ডি ক্যাপ্রিওর উলফ অফ ওয়াল স্ট্রিটের থেকেও উচ্চতর ছিল। একটি দৃশ্যে শারীরিকভাবে নগ্ন হওয়ার থেকেও বেশি অভিনয় দিয়ে গোটা সিনেমায় আবেগগতভাবে নগ্ন হয়েছিলেন। যা আরও অনেক বেশি শক্ত।’, সিনেমা সমালোচনার শেষ পর্যায়ে এসে লিখলেন রামগোপাল।

এরপর @imvangasandeep (সন্দীপ রেড্ডি ভাঙ্গা)-র উদ্দেশে তাঁর বার্তা, ‘তোমার পায়ের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি যাতে তা ছুঁতে পারি। …রণবীর কাপুরের শেষ ডায়লগ থেকে জাম্প কাট করে এনড টাইটেলে আসা, যেখানে ক্যামেরা জুম ইন করে দেখাচ্ছে শক্তি কাপুরের কোলে শুয়ে রণবীর বাচ্চাদের মতো কাঁদছে, অসাধারণ। আমি আপনার দুই জুতো চাটে চাই।’

You might also like!