Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Aishwariya Rai Bacchan: গাছের সঙ্গে বিয়ে প্রসঙ্গে কি বলেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী?

Aishwariya Rai Bacchan & Abhishek Bacchan
Aishwariya Rai Bacchan & Abhishek Bacchan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার ৫০ এ পা রাখতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তবে তাঁকে দেখে বয়সের ধারণা করা অসম্ভব। ম্যাঙ্গালুরুর কৃষ্ণারাজ রাই এবং বৃন্দা রাই-এর কোল আলো করে জন্মান তিনি। তারপর খুব ছোটবেলাতেই চলে আসেন মুম্বইতে। ১৯৯৭ সালে প্রথম রূপোলী পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। প্রথম ছবি ইরুভার। বলিউডেও প্রথম কাজ ওই বছরই, মুক্তি পেয়েছিল অউর প্যায়ার হো গ্যয়া। তার আগে ১৯৯৪ সালে জিতেছিলেন মিস ওয়ার্লডের খেতাব।

অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম হয় ঐশ্বর্ষর ধুম ২-এর সেটে। ২০০৭ সালের জানুয়ারিতে হয়েছিল এনগেজমেন্ট আর ২০ এপ্রিল বিয়ে। তবে অনেকেই বিশ্বাস করেন, অভিষেককে বিয়ের আগে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্যর। অভিনেত্রীর কুণ্ডলীতে নাকি ছিল মাঙ্গলিক দোষ। আর সেই কারণেই নাকি বচ্চন পরিবার গাছকে বিয়ে করার উপদেশ দিয়েছিল। এতে নাকি কেটে যাবে সব কুনজর।

২০০৮ সালে এই নিয়ে মুখও খুলেছিলেন ‘পনিয়িন সেলভান’ অভিনেত্রী। ‘গাছের সঙ্গে বিয়ে’-র গুজব উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে জানান যে, শুধু দেশে নয়, বিদেশেও সাংবাদিকরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছে। যা খুব বিব্রতকর।

ঐশ্বর্য জানান, অভিষেককে বিয়ের আগে তাঁকে নিয়ে ওঠা ‘গাছের সঙ্গে বিয়ে’ খবর নজর এড়ায়নি তাঁরও। কিন্তু ভেবেছিলেন, ‘কেন দেবেন অযাচিত গুরুত্ব’! অভিনেত্রীর মত, এই গুজবে মুখ খোলা খুব ‘অপ্রয়োজনীয়’ মনে হয়েছিল তাঁর। সঙ্গে বচ্চন পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন পরিবারের মাথা অমিতাভ নিজে।

You might also like!