Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Amitabh Bachchan : ইন্ডিয়া নয় ভারতের সমর্থনে পোস্ট করে কী লিখলেন বিগ-বি?

Amitabh Bachchan (File Picture)
Amitabh Bachchan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে বিগ-বি-র একটি পোস্ট ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্কে ঘি ঢালল , প্রসঙ্গত, ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্ক বেশ কয়েকদিন ধরেই তুঙ্গে, সেই বিতর্ক কে আরো খানিক বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্র। জি২০ উপলক্ষে সব রাজনৈতিক দলকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। যে পত্রের মাধ্যমে রাষ্ট্রপতির এই আমন্ত্রণ, সেখানে বড় বড় করে ইংরেজিতে লেখা ‘প্রেসিডেন্ট অব ভারত’। মঙ্গলবার তা নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও এই বচসার সূত্রপাত বিরোধী দলগুলির জোট যোগসূত্রের তরফে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কয়েকদিন আগেই বিরোধী দলগুলির জোটের নাম রাখা হয় ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স)। তারপরই কি এবার ইন্ডিয়া-র নাম বদলের সিদ্ধান্ত? এমনই প্রশ্ন উঠেছে বিরোধী মহলে।

দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে সরকার, সম্প্রতি এমন কানাঘুষো খবরও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এই না না প্রকার বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভারতের পতাকার ইমোজি-সহ একটি পোস্ট করেছেন বিগ-বি। যেখানে হিন্দি ভাষায় লেখা, ''ভারত মাতা কি জয়''।সচরাচর অমিতাভ বচ্চনকে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে কার্যত মন্তব্য করতে দেখাই যায় না।

যদিও কেবল বিনোদন জগতেই এর প্রভাব পড়েছে এমন নয়, পাশাপাশি খেলার জগতেও এই মর্মে পোস্ট ভাইরাল। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ একইভাবে লিখলেন, ”আমি সর্বদাই বিশ্বাস করেছি যে, নাম একটাই হওয়া উচিত। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া।” যদিও এই সকল পোষ্টের কারণেই নেটপাড়ায় বিরোধী জোটের আক্রমণের শিকার হচ্ছেন সেলেবরা। 

You might also like!