Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Shruti Das-Dadagiri: কোন দেবতাকে তুষ্ট করতে সিঁদুর! দাদাগিরির মঞ্চে সৌরভের প্রশ্নে বেকাবু শ্রুতি

Shruti Das & Sourav Ganguly in the set of Dadagiri
Shruti Das & Sourav Ganguly in the set of Dadagiri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার ধারাবাহিকের কলাকুশলীদের উপস্থিতিতে জমে উঠছে দাদাগিরি। দাদাগিরির মঞ্চে ইতিমধ্যেই একে একে এসে উপস্থিত হয়েছেন টিম নিম ফুলের মধু, জগদ্ধাত্রী পরিবার। আর এবার আসলো রাঙা বউ পরিবার।

ওই এপিসোডেই একসঙ্গে খেলতে দাঁড়িয়েছিলেন পাখি আর উজান। অর্থাৎ শ্রুতি দাস ও গৌরব রায় চোধুরী। সৌরভ প্রশ্ন করেন, ‘শাস্ত্র মতে শরীরের বিভিন্ন স্থানে দেবতারা অধিস্থান করেন। কোন দেবতাকে তুষ্ট রাখতে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পরেন?’

এই জবাবের অপশনে ছিল শিব, বিষ্ণু, ব্রহ্মা। প্রশ্ন করে শ্রুতিকে দাদা বলেন, তোমাকেও তো কদিন আগে পরতে হয়েছে! গৌরবের সঙ্গে অনেক আলাপ-আলোচনার পর প্রথমে শিব বলেন শ্রুতি। তবে ঠিক কয়েক সেকেন্ড বাকি থাকতে বলেন ব্রহ্মা। কোন জবাব ঠিক?

সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তাঁরা স্বামীর মঙ্গলকামনা করে পরে থাকেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, এই সিঁদুরের জোরে স্বামীর শরীর থাকে সুস্থ। শাস্ত্র মতে, স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরেন। সিঁদুর পরার কিন্তু বৈজ্ঞানিক যুক্তিও আছে। বিশ্বাস করা হয়, সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মহিলারা যেখানে সিঁদুর পরেন, কপাল ও মাথার সেই জায়গায় রয়েছে গুরুত্বপূর্ণ নার্ভ। মেডিটেশনেও সাহায্য করে সিঁদুর।

You might also like!