Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Jeet: পুজোর আবহে টলিপাড়ায় খুশির খবর, আবার বাবা হলেন জিৎ

Mohana-Jit (File Picture)
Mohana-Jit (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন কয়েক আগে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি দিয়ে জিৎ এবং তাঁর স্ত্রী মোহনা জানিয়েছেন, তাঁরা তিন থেকে চার হতে চলেছেন। সেই ছবিতে মোহনার স্ফীতোদর দেখেই অনেকে আন্দাজ করছিলেন, খুব বেশি দেরি নেই অতিথি আগমনের।

সোমবার ১৬ অক্টোবর পুত্রসন্তানের পিতা হলেন অভিনেতা। সমাজমাধ্যমের পাতায় এই সুখবর দিয়ে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি। আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম আমাদের এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’’ অভিনেতার জীবনের এমন সুখবর শুনে তারকা, অভিনেতার অনুরাগী— সকলেই ভালবাসা জানিয়েছেন তাঁদের পরিবারকে। শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সমাজমাধ্যমে।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগৎ। কোনও রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার— কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি ‘মানুষ’। তার আগেই যেন পুজোর উপহার পেলেন অভিনেতা।

উল্লেখ্য, দিন কয়েক আগেই টলিপাড়ার আরেক দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন। এ বার সেই তালিকায় নাম জুড়ল মোহনা-জিতের। অন্য দিকে, ডিসেম্বর মাসেই রাজ-শুভশ্রীর ঘরে আসবে নতুন অতিথি। এক কথায় চলতি বছর টলিপাড়া পেল একাধিক তারকা সন্তান।

You might also like!