Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Kabuliwala Trailer: মিঠুনের ছবির ট্রেলারে ফিরল ছবি বিশ্বাসের স্মৃতি! প্রকাশ্যে কাবুলিওয়ালার ট্রেলার

Kabuliwala (File Picture)
Kabuliwala (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪ ডিসেম্বর মুক্তি পেল 'কাবুলিওয়ালার' ট্রেলার। সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ রহমতের চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সেই লম্বা জোব্বা, পায়জামা, পাগড়ি আর সঙ্গে কাঁধে সেই বিখ্যাত ঝোলা, ঠিক যেন বইয়ের পাতার কাবুলিওয়ালাই। সেই অবাঙালি টান কথায়। সোজা ভাষায় বলতে গেলে এই ছবির প্রথম ঝলক উসকে দিল বাঙালির নস্টালজিয়া। কারও মনে পড়ল বইয়ের পাতার সেই গল্প, কেউ ফিরে গেলেন ১৯৫৭ সালে মুক্তি পাওয়ার ছবির স্মৃতিতে। 

ট্রেলারে উঠে এসেছে মিনি আর কাবুলিওয়ালার প্রথম সাক্ষাতের সেই দৃশ্য থেকে তাঁদের বন্ধুত্বের সূচনার গল্প। আছে আফগানিস্তানে কাবুলিওয়ালার সংসার, মেয়ের ঝলক। সেই ভাঁজ করা পাতায় মেয়ের হাতের ছাপ থেকে কাবুলিওয়ালার জেলে চলে যাওয়া সবটাই টুকরো ভাবে উঠে এসেছে এই দুই মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিয়োতে। আর ছোট্ট ক্লিপেই নজর কেড়েছে ছোট্ট মিনি ওরফে অনুমেঘা কাহালি। তাঁর বাবা মায়ের চরিত্রে এক ঝলক দেখা মিলল আবির এবং সোহিনীরও। ঘরোয়া বাঙালি গৃহবধূর চরিত্রে অল্প দৃশ্যেই নজর কাড়লেন অভিনেত্রী। আছে বেশ কিছু আইকনিক সংলাপও।

You might also like!