Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Aarya 3: প্রকাশ্যে এল আরিয়া ৩-র ট্রেলার, রহস্য থেকে অ্যাকশন রয়েছে নানান চমক

Aarya 3
Aarya 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল আরিয়া ৩-র ট্রেলার। শীঘ্রই আসছে তৃতীয় সিজন। ৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজ।ফের একবার ওটিটি-তে দেখা দেবেন সুস্মিতা সেন। এক মায়ের কাহিনি নিয়ে আসছেন নায়িকা। মুক্তি পাওয়া ট্রেলার জুড়ে রয়েছে শুধুই অ্যাকশন। রয়েছে এক মায়ের লড়াই। তেমনই আছে অন্ধকার দুনিয়ার ঝলক। স্মাগলিং-র দুনিয়ার এক বিশেষ কাহিনি উঠে আসতে চলেছে সিরিজে।

আরিয়া সিরিজ দিয়ে এক সময় ওটিটি-তে ব্যাপক সাড়া ফেলে ছিলেন সুস্মিতা সেন। এরপর মুক্তি পেয়েছে আরিয়া ২। এর এবার আরিয়া ৩ মুক্তির পালা। এবার প্রকাশ্যে এল সেই সিরিজের ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান।

আন্ধেরিতে আইটিসি হোটেলে আয়োজিত হয় আরিয়া ৩-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। বৃহস্পতিবার ১২ অক্টোবর আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য সদস্যরা। কালো রঙের পোশাকে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। শর্ট বডিকন পোশাকে বেশ আকর্ষণীয় লাগছিল তাঁকে। কালো সিকোয়েন্সের কাজ করা পোশাকে নজর কাড়েন নায়িকা। সঙ্গে ছিলেন বাকি সকল সদস্য।

সব মিলিয়ে ফের চমক দিতে আসছেন নায়িকা। ডিজনি হটস্টারে মুক্তি পাবে ছবিটি। শেষ তাঁকে দেখা দিয়েছে তালি ওয়েব সিরিজে। সেখানে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে একজন ট্রানজেন্ডারের চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। জিও সিনেমায় মুক্তি পায় সিরিজটি। আর এবার জমিয়ে অ্যাকশন করতে আসছেন নায়িকা। নভেম্বরে মুক্তি পাবে সিরিজটি।

You might also like!