Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sweta Bhattacharya: ছোট পর্দায় ফিরছেন শ্বেতা, ধারাবাহিকের হিরো কে জানেন?

Sweta Bhattacharya
Sweta Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়। সেই গুঞ্জনেই শিলমোহর পড়ল। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ফের তাঁকে জি বাংলার পর্দায় দেখা যাবে। শ্বেতার বিপরীতে দেখা যাবে স্টার জলসার হিরো রণজয় বিষ্ণুকে।

ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো শ্যুট হয়ে গিয়েছে। গল্পে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে। ওই চরিত্রেই অভিনয় করবেন শ্বেতা। তাঁর বিপরীতে এক ধনী পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করবেন রণজয় বিষ্ণু। ডিসেম্বর এই ধারাবাহিকের শুটিং শুরু হবে।

'সিঁদুর খেলা', 'জরোয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। শেষ তাঁকে দেখা গিয়েছে সোহাগ জল ধারাবাহিকে। গত জুলাই মাসে শেষ হয় সম্প্রচার। এর মধ্যে একটা ওয়েব সিরিজেও কাজ সেরে ফেলেছেন শ্বেতা।


You might also like!