Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Earthquake in India: ফের ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ৩.৮ প্রাবল্যের কম্পনে ক্ষয়ক্ষতির খবর নেই

Earthquake of magnitude 3.8 strikes Arunachal Pradesh
Earthquake of magnitude 3.8 strikes Arunachal Pradesh

 

গুয়াহাটি, ১৮ মে  : গতকালের পর ফের ভূমিকম্পে কেঁপেছে অরুণাচল প্রদেশ। আজ রবিবার ভোর ০৫-টা ০৬ মিনিট ৩৩ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৩.৮ প্রাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি এবং পার্শ্ববর্তী অঞ্চলে। সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, অরুণাচল প্রদেশে আজ রবিবার ভোর ০৫:০৬:৩৩টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের দিবাং ভ্যালির ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৯.০৩° উত্তর অক্ষাংশ এবং ৯৫.৭৮° পূর্বে। প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা ০৩-টা ১১ মিনিট ৩৬ সেকেন্ডে ৩.৪ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছিল অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিবাং ভ্যালির ভূপৃষ্ঠের ১২ কিমি গভীরে ২৮.৭৮° উত্তর অক্ষাংশ এবং ৯৫.৭০° পূর্বে।

You might also like!