Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan-Suhana Khan : শাহরুখের পরবর্তী সিনেমায় বড় চমক সুহানা, শুটিং শুরু আগামী বছরই !

Shah Rukh Khan-Suhana Khan
Shah Rukh Khan-Suhana Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের অ্যাকশান থ্রিলারে কিং খান । সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি কিং-এ দেখা যেতে পারে শাহরুখকে । কিন্তু, তার থেকেও বড় চমক হল সুহানা খান । বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ঝড় তুলবেন বাদশাহ । অর্থাৎ বাবার হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা । শুটিং-এর তারিখও পাকা হয়ে গিয়েছে । জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি থেকে শুটিং শুরু করবেন বাবা-মেয়ে ।

পিঙ্কভিলার একটি রিপোর্টে বলা হয়েছে,বাবা-মেয়ের পরবর্তী ছবিটি একটি অ্যাকশন থ্রিলার হতে চলেছে । অনেকে ভেবেছিলেন একটি পারিবারিক সিনেমায় হয়তো বাবা-মেয়ের জুটিতে দেখা যাবে কিং খান ও সুহানা খান । কিন্তু সেই ধারণা তাঁরা ভেঙে দিয়েছে । একেই শাহরুখ, তার উপর বাবার সিনেমাতেই অভিনয় করবেন সুহানা । তাই, এই ছবি অন্যমাত্রার যাবে বলে আশাবাদী সকলেই।

সিদ্ধার্থ এই মুহূর্তে অ্যাকশনের সেরা পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন । সূত্রের খবর, কিং ছবির সমস্ত অ্যাকশন দৃশ্যের তত্ত্বাবধানও করবেন তিনি নিজেই । পাঠান ও জওয়ান-এও কিং খানের যে অ্যাকশন দেখেছেন দর্শকরা, তার থেকে নাকি কিং-এর অ্যাকশনের স্বাদ একটু আলাদা হবে । বেশকিছু চেজ সিকোয়েন্সও রয়েছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, চলতি বছর শাহরুখ খানের তৃতীয় ছবি ডাঙ্কি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে । অন্যদিকে, দ্য আর্চিস ছবিটির মধ্যে দিয়ে বলিউড কেরিয়ার শুরু করতে চলেছেন সুহানা । ওটিটি-তে ৭ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি ।


You might also like!