Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Raghav Parineeti Wedding: কড়া নিরাপত্তা মাছি গলার উপায় নেই, রাঘব-পরিনীতির বিয়েতে ব্যবহার করা যাবে না ফোনও

Raghav Parineeti Wedding
Raghav Parineeti Wedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসাত পাকে বাঁধা (Raghav Parineeti Wedding) পড়বেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। ইতিমধ্যেই হবু স্বামীর সঙ্গে উদয়পুরে পৌঁছে গিয়েছেন পরিণীতি (Parineeti)। বিশ্বের অন্যতম দামী হোটেল লীলা প্যালেসে চলছে হাই প্রোফাইল এই বিয়ের আয়োজন। আর সেই কারণেই রাজকীয় এই বিয়েতে আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

কেমন থাকবে নিরাপত্তা?

২৪ সেপ্টেম্বর রাঘব-পরিনীতির চার হাত এক হতে চলেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, পিচোলা হ্রদের মাঝে তৈরি করা হবে বিয়ের মণ্ডপ। বিয়ের আসরে শতাধিক নিরাপত্তারক্ষী থাকবেন। হ্রদের মধ্যেই চার/পাঁচটি নৌকোয় করে পাহারা দেবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। হোটেলের কর্মচারীরা বিয়ের তিনদিন বাইরে বেরোতে পারবেন না।

এছাড়াও শহরের ১৫টি জায়গায় কড়া নিরাপত্তা বসানো হয়েছে। অথিতিদের বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে। এছাড়া মুঠোফোন ব্যবহারেও জারি কড়া হয়েছে নিষেধাজ্ঞা। ফোনের ক্যামেরা যাতে কেউ ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরেন এক নীল টেপ

You might also like!