Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Srijit Mukherjee & Jisshu Sengupta: যীশুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৃজিত!

Jisshu Sengupta & Srijit Mukherjee (File Picture)
Jisshu Sengupta & Srijit Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে টলিউডের হিট ছবির কেন্দ্রে রয়েছেন যীশু সেনগুপ্ত। শুধু বাংলাতেই নয়, অন্যান্য ভাষাতেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা। পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁর 'দশম অবতার'। 'জাতিষ্মর' থেকে শুরু করে উমা, এক যে ছিল রাজা-র মতো সিনেমায় দেখা গিয়েছিল যীশু ও সৃজিত জুটিকে। ফের আরও একবার দশম অবতারে ধরা দেবেন তাঁরা। 

সৃজিতের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে যীশু জানিয়েছেন, "সৃজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারে বদলায়নি। আমরা এখনও সেটে একসঙ্গে মজা করি।" অন্যদিকে সৃজিতের মন্তব্য, অভিনেতা হিসেবে এখন অনেকটাই পরিণত হয়েছেন যীশু। তাঁর কথায়, "অন্যান্য ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন যীশু সেনগুপ্ত। তাঁর সঙ্গে কাজ করা আরও অনেক সহজ হয়েছে।" 

দশম অবতারে ধরা দেবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বান ভট্টাচার্যকেও। যীশুকে নিয়ে কথা উঠতে বন্ধু যীশু প্রসঙ্গে সৃজিত জানান, ''যীশু আর আমি। আমরা স্বামী স্ত্রীর মতো। মনোমালিন্য হয়েছে। মিটে গেছে। আবার এক সঙ্গে কাজ করছি। গোটা ইন্ডাস্ট্রিটা একটা পরিবার।”

You might also like!