Entertainment

1 hour ago

Neena Gupta: স্ফীত পেট দেখেই জল্পনা! ৬৬ বছর বয়সে নীনা গুপ্তার মাতৃত্ব নিয়ে তোলপাড় নেটদুনিয়া

Veteran actress Neena Gupta at Rashmika and Vijay wedding reception
Veteran actress Neena Gupta at Rashmika and Vijay wedding reception

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে নিজের জীবন আর সিদ্ধান্ত দিয়ে বারবার নজির গড়েছেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন থেকে অভিনয়—সব ক্ষেত্রেই তিনি বরাবরই সাহসী এবং স্বতন্ত্র। একসময় কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক এবং কন্যা সন্তানের জন্মের পর ‘সিঙ্গল মাদার’ হিসেবে সমাজের নানা সমালোচনার মুখে পড়লেও নিজের পথ থেকে সরেননি তিনি। এবার নতুন করে তাঁকে ঘিরে শুরু হয়েছে চর্চা। গুঞ্জন উঠেছে, ৬৬ বছর বয়সে নাকি আবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন নীনা। যদিও এই দাবির কোনও অফিসিয়াল নিশ্চিতকরণ এখনও মেলেনি। 

সম্প্রতি দক্ষিণী তারকা বিজয়-রশ্মিকার বিয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। সেখানে তাঁর পরনে ছিল মেয়ে মাসাবার ডিজাইন করা সাদা রঙের শাড়ি। এই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় জল্পনা। অনেকের নজর যায় অভিনেত্রীর স্ফীতোদরের দিকে, যা ঘিরেই ছড়িয়ে পড়ে মা হওয়ার গুঞ্জন।


ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে হল্টারনেক ব্লাউজ। সাদা রঙের সিল্কের শাড়িজুড়ে সোনালী রঙের কারুকাজ করা আঁচল টেনে নিয়ে স্ফীতোদর ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আরেক হাত রাখা পেটের উপর। মুখে হাসি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। তবে এই সব আলোচনা বা সমালোচনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। নিজের স্বাভাবিক জীবনযাপনেই ব্যস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখা যায়, কখনও যোগব্যায়াম করছেন, আবার কখনও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন বা থিয়েটার দেখতে যাচ্ছেন। একই সঙ্গে মেয়ে মাসাবার ডিজাইন করা শাড়ি পরে একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি। ফলে আপাতত সবটাই গুঞ্জনের পর্যায়ে। সত্যিই কি আবার মাতৃত্বের পথে হাঁটছেন নীনা গুপ্তা, নাকি এটি কেবলই সোশ্যাল মিডিয়ার জল্পনা—সেই উত্তর এখনও অধরা। 

You might also like!