বিশ্বজুড়ে সাফল্যের মাঝেই বড় ধাক্কা! বিদেশের ৮০০ সিনেমাহলে বন্ধ ‘রামায়ণ’-এর প্রদর্শন

Ramayana movie
Ramayana movie

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির পর দু’সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রেখেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। এখনও বক্স অফিসে ছবিটির দাপট অব্যাহত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও রাম-রাবণের কাহিনি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। এমনকি ২০২৬ সালের অন্যতম বড় ব্যবসা করা ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যকেও পিছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। বিদেশের বাজারে ছবিটির জনপ্রিয়তা নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে জোর চর্চা শুরু হয়েছে। যে সমস্ত দেশে ভারতীয় ছবির আয় সাধারণত কয়েক লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেখানেও মুক্তির প্রথম সপ্তাহে কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছিল এই ছবি। তবে এবার ছবির প্রদর্শন ঘিরে নতুন খবর সামনে এসেছে। বিদেশের প্রায় হাজারটি সিনেমাহলে বন্ধ হয়ে গিয়েছে ‘রামায়ণ’-এর প্রদর্শন। 

কিন্তু, কেন? মিডিয়া রিপোর্ট মোতাবেক, আচমকাই কমেছে টিকিট বিক্রির পরিমান। এক ধাক্কায় মার্কিন মুলুকের আটশো সিনেমাহলে বন্ধ ‘রামায়ণ’-এর প্রদর্শন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টিকিট বিক্রি কমে যাওয়ায় আমেরিকার আটশোটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হল ‘রামায়ণ’। আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স অফ টেলিভিশন। প্রথমে ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। ফলে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে সরাসরি প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি ‘ধুরন্ধর ২’-কে পিছনে ফেলে আমেরিকাযতেও সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা পেয়েছে। ৫ নভেম্বর, বিশ্বের একশোটির বেশি দেশে ৫৯ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’। মুক্তির তৃতীয় সপ্তাহে আমেরিকায় ছবিটির স্ক্রিনিং সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। যদিও মাত্র আঠারোদিনে বিদেশের বাজার থেকে ছবিটি ৫৬৭ কোটি টাকা আয় করে ফেলেছে। 


মিডিয়া রিপোর্ট মোতাবেক, তৃতীয় সপ্তাহে ‘রামায়ণ’-এর বক্স অফিস কালেকশন কমে যাওয়ার কারণেই আমেরিকার প্রেক্ষাগৃহগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহেই আমেরিকার তিনশোটির বেশি স্ক্রিন থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল। গত শুক্রবারই প্রেক্ষাগৃহের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৬৮১-তে। এরপর টিকিট বিক্রিতে আরও ভাটা পড়ায় ফের বেশ কিছু স্ক্রিনিং কমানো হয়েছে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…