Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 years ago

Nabanita Das: ফুলে সাজানো খাটে বসে কার অপেক্ষায় নবনীতা- জিতু না স্নেহাল

Nabanita Das
Nabanita Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রী প্রায়ই চর্চায় থাকেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন আর নতুন প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি নবনীতা দাস।জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রী প্রায়ই চর্চায় থাকেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন আর নতুন প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি নবনীতা দাস।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি যথেষ্ট প্রশংসা পেয়েছে। অনেকেই বলেছেন খুব মিষ্ট ছবিটি। অনেকেই আবার বলেছেন তাঁকে সুন্দর লাগছে। কিন্তু সমালোচনাও হয়েছে অনেক। অনেকেই প্রশ্ন কার জন্য তিনি ফুলসজ্জার খাটে অপেক্ষা করছেন। তবে তার কোনও উত্তর দেননি অভিনেত্রী।

জিতু কমল ও নবনীতার বিচ্ছেদের জল্পনা চলছে। ২৮ অগাস্ট জিতুর জন্মদিন ছিল। সেই দিন সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি নবনীতা। তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। সেটাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় মারফত। তবে সেই সময় তিনি তাঁর নতুন বন্ধু স্নেহালের সঙ্গে ছিলেন বলেও দাবি অনেক নেটিজেনদের।

স্নেহাল কে - এই প্রশ্ন উঠতে শুরু করেছে। মাস খানেক তারকেশ্বরের কাছে একটি বিলাসবহুল গাড়ির মধ্যে নবনীতাকে এক পুরুষসঙ্গীর সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখা গিয়েছিল। তবে স্নেহালের পরিচয় আর তেমন কিছু পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। নবনীতাকে ফলো করেন। বেশ কিছু নায়িকাতেও ফলো করেন। সেই ব্যক্তির সঙ্গেই নবনীতা ছুটি কাটাচ্ছেন গোয়াতে।

তবে জন্মদিনে বার্থডে বয় জিতু কিন্তু ছিলেন নিজের বাড়িতেই। তাঁর পায়ে চোট ছিল। তা কিছুটা কমেছে। জন্মদিনে টলিপাড়ার সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও পাল্টা সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


You might also like!