
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিরিয়ানিতে মসগুল বলি কুইন শ্রদ্ধা কাপুর। তবে এ এক্কেবারে নিরামিষ বিরিয়ানি। আসলে এই অভিনেত্রীই যে নিরামিষাশী। শ্রদ্ধা খাবারের থালার ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে মশলাযুক্ত ভাত। প্লেটে বুন্দি রায়তা এবং আচারসহ পেঁয়াজের টুকরোও দেখতে পাওয়া যাচ্ছে। ছবির ক্যাপশানে শ্রদ্ধা লিখেছেন, ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে…।’ শ্রদ্ধা জানিয়েছেন, তিনি যেটা খাচ্ছেন, সেটা নাকি কাঁঠাল বিরিয়ানি। সঙ্গে লিখেছেন, ‘এটা কিন্তু মোটেও পোলাও নয়।’ এর আগে শ্রদ্ধা কাঁঠাল খাওয়ার ছবিও ইনস্টাস্টেরিতে পোস্ট করেছিলেন।
