Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Shahrukh Khan : ‘জওয়ান’-এর জন্য শাহরুখ একাই ১০০ কোটি!বাকিরা কে কত নিলেন জানা আছে কী?

Jawan Movie (Collected)
Jawan Movie (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি যে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, তা আরো একবার বুঝিয়ে দিলে, বলিউড কিং শাহরুখ খান অভিনিত পাঠান মুভিকে রীতিমত টেক্কা দিয়ে একধাপ এগিয়ে গেলেন ‘জওয়ান'-এ।  তিনশো কোটি টাকা বাজেটে তৈরি ছবির ব্যবসা প্রথম দিনেই ১৫০ কোটি আয় করে ফেলবে বলে খবর। এমন ছবির জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক পেলেন জানা আছে কী? 

এ ছবির শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই কিং খান। বাকিরা পার্শ্বচরিত্র মাত্র। শোনা যায়, দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় কাজ করার জন্য ১০০ কোটি টাকা একা শাহরুখই নিয়েছেন। আবার ছবি থেকে ৬০ শতাংশ লভ্যাংশও তিনি পাবেন। এদিকে আবার ছবির অন্যতম প্রযোজক গৌরী খান। ফলে ছবি থেকে প্রাপ্ত সিংহভাগ টাকাই বাদশার ভাগে যাচ্ছে।

তবে ছবি বাকি কলা কুশলীরাও কোটিতেই পারিশ্রমিক নিয়েছেন বলে সূত্রের খবর। ছবিতে নর্মদা রাই রাঠোরের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন নয়নতারা, তিনি ছবির নায়িকা, তিনি তার চরিত্রের জন্য পেয়েছেন  ১০ কোটি টাকা, আরেক দক্ষিণী নায়িকা প্রিয়মণি আবার নাকি নিজের চরিত্রের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।

শাহরুখের এই ছবিতে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। নায়িকার চরিত্রটিকে এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়। তিনি কত টাকা পেলেন জানেন? শাহরুখের ‘লাকি চার্ম’ নতুন এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছেন। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। কালীর ভূমিকায় অভিনয় করার জন্য নাকি তিনি ২১ কোটি টাকা পেয়েছেন।

You might also like!