Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 year ago

Shahrukh Khan: জন্মদিনে শাহরুখের ঘোষণা, ‘আর সিগারেট খাচ্ছি না’

Shahrukh Khan
Shahrukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একের পর এক সিগারেট খেতেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, যাকে বলে ‘চেইন স্মোকার’। এবার ধূমপান ছাড়ার কথা প্রকাশ্যে জানালেন তিনি। ভক্তরা তাঁর এ উদ্যোগে মহাখুশি।এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন যে একটা সময় দিনে ১০০ সিগারেট খেতেন তিনি। এই প্রতিবেদক একাধিকবার নিজে স্বাক্ষী হয়েছেন তাঁর ধূমপানের অভ্যাসের। কালো কফির সঙ্গে ধূমপান করতে বিশেষ পছন্দ করতেন কিং খান। শাহরুখ জানিয়েছিলেন যে দিনে ৩০ কাপ ব্ল্যাক কফি খান। ধূমপান আর কফির চক্করে খাবার, এমনকি পানি খেতে ভুলে যান বলে জানিয়েছিলেন এই তারকা। এবার তিনি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন।২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাঁর জন্মদিন উপলক্ষে বান্দ্রার বালগন্ধর্ভ রং মন্দির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ভক্তরা।এদিন কিং খান জানান, ‘বন্ধুগণ, একটা ভালো খবর আছে। আমি এখন আর সিগারেট খাচ্ছি না’। শাহরুখ খানের ধূমপান ছাড়ার কথা শুনে তাঁর ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। সবাই করতালি দিয়ে তাঁর এই সিদ্ধান্তকে বাহবা দেন।

এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যে সিগারেট ছাড়ার পর আমার শ্বাস নেওয়ার সমস্যা হবে না। কিন্তু আমি এখনো তা অনুভব করছি। ইনশা আল্লাহ, এটাও ঠিক হয়ে যাবে। আমি অবশ্যই সিগারেটে আর টান দিব না।’।বেশ কিছু বছর আগে শাহরুখ বলেছিলেন যে আরিয়ান, সুহানা আর আবরামের কারণে তিনি ধূমপান ছাড়তে চান।শাহরুখকে আগামী দিনে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন মেয়ে সুহানা খান। থ্রিলার অ্যাকশনধর্মী এই ছবিতে ভিলেনের ভূমিকায় আসতে চলেছেন অভিষেক বচ্চন।

You might also like!