Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan:শাহরুখ খানের প্রাণের ঝুঁকি, বিশেষ নিরাপত্তাব্যবস্থা ভারত সরকারের

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের শুরু থেকে শুধুই সাফল্য শাহরুখ খানের ঝুলিতে। ‘পাঠান’ ছবির পর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। নতুন খবর, ‘কিং খান’-এর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। ফলে তাঁর জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শাহরুখ খানের আশপাশে এবার থেকে বডিগার্ড হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো থাকবেন। ভারতের যেখানেই যাবেন, অভিনেতাকে সুরক্ষা দেওয়া হবে। তাঁদের সঙ্গে থাকবে এমপি ফাইভ মেশিনগান, একে ৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লাঙ্ক পিস্তল।

শাহরুখ খানের বাংলো মান্নাতের বাইরে চারজন পুলিশ কর্মী সব সময় মোতায়েন থাকবেন।

এ ছাড়া শাহরুখ নিজেই নিজের জন্য নিরাপত্তাব্যবস্থা আরও মজবুত করতে পারেন। কিন্তু বিশেষ অস্ত্রশস্ত্রের অনুমতি তিনি পাবেন না। তবে এই সুরক্ষা ব্যবস্থার সব খরচ বহন করবেন শাহরুখ নিজে। 

স্পেশাল আইজিপি তথা ভিআইপি সিকিউরিটি দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, ‘চলচ্চিত্র তারকা শাহরুখ খানের বিপদের কথা মাথায় রেখে সব ইউনিটের কমান্ডারদের আমি অনুরোধ জানিয়েছি, তাঁকে এসকর্ট স্কেলের সঙ্গে ওয়াই প্লাস সুরক্ষা যেন দেওয়া হয়।’‘জওয়ান’ ভারতজুড়ে ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সারা দুনিয়া থেকে আয় করেছে ১ হাজার ১০৩ কোটির বেশি।

২০২২ সালের নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই গ্যাংস্টার বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পর থেকে ভাইজানের সুরক্ষা ব্যবস্থা এক্স থেকে ওয়াই প্লাস করা হয়েছে।


You might also like!