Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Subhashree Ganguly : চেহারা নিয়ে কটাক্ষ, মা হওয়া নিয়ে ট্রোলিং, এবার নিন্দুকদের কড়া জবাব শুভশ্রীর

Subhashree Ganguly
Subhashree Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসদ্য মা হয়েছেন । কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী । ছেলের পাশাপাশি এখনও মেয়েরও বাবা-মা রাজ-শুভশ্রী । তাঁদের নিয়ে কাটছে দারুণ সময় । তবে, অন্তঃসত্ত্বা থাকাকালীন কম কটাক্ষের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে । নিজের চেহারা, দ্বিতীয়বার তাঁর মা হওয়া নিয়ে নানারকম তীর্যক মন্তব্য উড়ে এসেছে । এবার, তাঁকে নিয়ে করা ট্রোলেরই কড়া জবাব দিলেন শুভশ্রী ।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন রাজ ঘরণী । ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, গর্ভবতী অবস্থাতেই শুট করেছিলেন । দেখা গেল, শুভশ্রীর মেকআপ চলছে । চিত্রনাট্য পড়তে ব্যস্ত তিনি । অন্যদিকে, ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একের পর এক কটাক্ষ। কেউ শুভশ্রীকে শরীর নিয়ে খোঁটা দিচ্ছেন, কেউ বলছেন বাচ্চার দিকে মন দিতে । আবার কারও মন্তব্য, এবার থেকে নায়িকা নয়, মায়ের চরিত্র পাবে শুভশ্রী । এরপরই নিন্দুকদের কড়া জবাব দিতে দেখালেন মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার! তাঁকে নিয়ে করা ট্রোলের প্রতিবাদ করলেন এভাবেই।

You might also like!