Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Salman Khan:ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি পেলেন সলমন খান, আঁটোসাঁটো অভিনেতার নিরাপত্তা

Salman Khan, security of the slim actor received threats through Facebook post
Salman Khan, security of the slim actor received threats through Facebook post

 

মুম্বই, ২৯ নভেম্বর  : ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের ভাইজান সলমন খান। ফেসবুক পোস্টের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এই হুমকির প্রেক্ষিতে ভাইজানের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুমকি পেয়েছেন সলমন খান৷ বারবার হুমকির জেরে আগেই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন তিনি৷ আবারও হুমকিতে অভিনেতার নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করেছে মুম্বই পুলিশ ৷

অভিনেতা সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা প্রদান করে মুম্বই পুলিশ। যার ফলে তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে একজন পুলিশ অফিসার এবং চারজন কনস্টেবল মোতায়েন থাকেন। এছাড়া সলমন খানের বাড়ির বাইরে দুই পুলিশ কনস্টেবল থাকেন। ওয়াই প্লাস নিরাপত্তায় চারজন সশস্ত্র নিরাপত্তা কর্মীও থাকেন। জানা গিয়েছে, এই হুমকির বিষয়ে সলমন কোনও অভিযোগ দায়ের করেননি৷ তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে সলমন খানের আপ্তসহায়ক একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন। এই ঘটনায় সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগী গোল্ডি ব্রারের বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা দায়ের করে পুলিশ।


You might also like!