Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Tiger 3 Teaser Releases : নিজেকে দেশের এক নম্বর শত্রু বললেন সলমন

Tiger 3 Teaser
Tiger 3 Teaser

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬ বছর পর আবার টাইগারের কামব্যাক । তবে, এবার দেশের এক নম্বর শত্রু হয়ে ফিরছেন সলমন খান (Salman Khan) ! বুধবার সকাল সকাল সেরকমই বার্তা দিল টাইগার । তবে, তিনি গদ্দার নাকি দেশভক্ত, এবার সেই জবাব তাঁর ছেলেকে দেবে দেশ । অর্থাৎ বোঝা যাচ্ছে, বাবা-ছেলের সম্পর্কও উঠে আসবে সিনেমায় । নিজেকে প্রমাণ করতে আবারও লড়বে টাইগার । যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন টাইগার-থ্রি-এর টিজার (Tiger 3 Teaser Releases) প্রকাশ্যে আনলেন নির্মাতারা ।

গোটা টিজার জুড়ে রয়েছে টাইগারের মেসেজ । সেইসঙ্গে নজরে এল ভরপুর অ্যাকশন । ধামাকাদার টিজারে শোনা গেল সলমনের মুখে তীক্ষ্ণ সংলাপ...যব তক টাইগার মারা নেহি, তব তক হারা নেহি । বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, যতক্ষণ টাইগার বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত হারবে না ।.

টিজারের প্রথমেই টাইগার-কে বলতে শোনা গেল, '২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করেছি । বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি।'

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে টাইগার থ্রি । সলমনের সঙ্গে সিনেমায় দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমিকে । ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখ খানকে । এখানে ইমরান নেগেটিভ রোলে অভিনয় করছেন । উল্লেখ্য, এর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। ৫ বছর পর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায় । এবার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স আনছে টাইগার ফ্র্যাঞ্জাইজির তৃতীয় পার্ট ।

You might also like!