Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Ranveer Kapoor : কেকে আগুন দিয়ে যেই না রণবীর বললেন 'জয় মাতা দি', সাথে সাথেই থানায় দায়ের হল অভিযোগ!

Ranveer Kapoor  (Collected)
Ranveer Kapoor (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিম্যাল জমজমাটি ব্যবসা করে চলেছে বক্সঅফিসে। আর সেই সাফল্য উপভোগ করছেন অভিনেতা রণবীর কপুর।এর মাঝেই বড় বিপাকে পড়লেন অভিনেতা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিয়ো দিয়ে। যেখানে অভিনেতা কপুর পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করছেন এবং একইসঙ্গে মুখে জয় মাতা দি-ও বলছেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী সঞ্জয় তিওয়ারি বুধবার মুম্বইয়ের ঘাটকোপার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, ভিডিয়োটিতে অভিনেতাকে একটি কেকের উপর মদ ঢেলে সেটি কাটার আগে জয় মাতা দি স্লোগান দিতে দেখা যাচ্ছে। তিওয়ারি এমনটাও দাবি করেছেন যে রণবীর এবং তাঁর পরিবার একটি ভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য ব্যবহার করেছিলেন। এবং মুখে একটি হিন্দু স্লোগান ব্যবহার করেছেন। যা যেকোনও ধর্মের মানুষদের জন্য আঘাত। সকলের ধর্মীয় অনুভূতিকে নিয়ে এমন মস্করা। যদিও এই মামলায় এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, ভিডিয়োটি ক্রিসমাসে ভাইরাল হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে রণবীরের পাশে তাঁর স্ত্রী আলিয়া ভট্ট এবং কপুর পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে। সকলে মিলে ডিনার টেবিলে একসঙ্গে বসে উদযাপন করছেন। অভিযোগকারী তিওয়ারির দাবির বিপক্ষে অনেকেরই মত, ভিডিয়োটিতে রণবীর নয়, বরং অন্য কাউকে দেখা গিয়েছে কেকের ওপর অ্যালকোহল ঢেলে দিতে এবং তারপর রণবীর সেটিতে আলো জ্বেলে কাটতে শুরু করেন। একইসঙ্গে জয় মাতা দি স্লোগানও দিয়েছেন। অভিনেতা করণ কপুর রণবীরের কাকা, তারপর কেক কাটতে এগিয়ে আসেন। একই ভিডিয়ো অনেকগুলো ভিন্নরূপে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি সোমবার কপুর পরিবারের বড়দিনের মধ্যাহ্নভোজে শ্যুট করা হয়েছে।

চলতি বছর মহাদেব বেটিং অ্যাপকাণ্ডেও রণবীরকে তলব করেছিল ইডি। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রতিশোধমূলক সিনেমা অ্যানিম্যাল-এ দেখা গিয়েছে । A-রেটেড ছবিটিতে হিংসাত্মক বেশকিছু দৃশ্য নানা বিতর্কেরও সৃষ্টি করেছে। তবুও এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা এবং প্রশংসা পেয়েছে। অনিল কপুর, ববি দেওল, রশ্মিকা মন্দান্না এবং তিপ্তি দিমরি অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৯০০ কোটি টাকা আয় করে হিট তালিকায় জায়গা করে নিয়েছে।

You might also like!