Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Himu's unusual death: জনপ্রিয় অভিনেত্রী হিমুর অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

Bangladeshi Actress Himu (Collected)
Bangladeshi Actress Himu (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের বিনোদন জগতে শোকের ছায়া।  ডেস্কঃ বাংলাদেশের বিনোদন জগত থেকে চির বিদায় নিলেন অভিনেত্রী হোমায়রা হিমু। অভিনেত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হিসেবে হিমুর প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে হোমায়রা হিমুকে উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় তাঁর প্রেমিক রুফি ও পাতানো ভাই মিশির। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। হিমুর মৃত্যুর খবর শুনেই নাকি তাঁর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় রুফি।এদিকে হিমুর অস্বাভাবিক মৃত্যুর খবরে তোলপাড় বাংলাদেশের বিনোদন জগৎ। কেউ এই ঘটনাকে বলছেন আত্মহত্যা, কেউ আবার হত্যা বলে দাবি করছেন। পুলিশকে হিমুর পাতানো ভাই মিশির জানিয়েছেন, প্লাস্টিকের মোটা দড়ি দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। ঢাকার উত্তরা পশ্চিম থানার (ইন্সপেক্টর অপারেশন) পার্থ প্রতিম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশি বিজ্ঞাপনের মাধ্যমে হিমুর কেরিয়ার শুরু হয়। তার পর নোয়াখালির আঞ্চলিক ভাষার টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান অভিনেত্রী। ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’, ‘শোনে না সে শোনে না’, ‘কমেডি-৪২০’, ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, ‘ছায়াবিবি’, ‘এক কাপ চা’, ‘এ কেমন প্রতিদান’, ‘হুলো বিড়াল’, ‘ছন্নছাড়া ৪২০’, ‘অ্যাম্বুলেন্স ডাক্তার’, ‘পাগলা প্রেমিক’-এর মতো নাটক রয়েছে তাঁর ঝুলিতে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘আমার বন্ধু রাশেদ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় হিমুর। ছবিতে তরু আপা চরিত্রে দেখা যায় তাঁকে। অভিযোগ, প্রেমিক রুফির সঙ্গে ঝামেলার জেরেই হিমু চরম পথ বেছে নিয়েছিলেন। আবার অভিনেত্রীকে হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগেও বিদ্ধ রুফি।

You might also like!