Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Entertainment

3 years ago

Potolkumar Gaanwala: হাসপাতালে ভর্তি পটলকুমার!

Actress Hiya Dey (File Picture)
Actress Hiya Dey (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটপর্দার সেই ক্ষুদে অভিনেত্রী আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে। পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই পটল কুমার অর্থাৎ হিয়া দে এখন হাসাপাতালে ভরতি। বৃহস্পতিবার জটিল অস্ত্রোপচার হয়েছে তাঁর। 

অভিনেত্রীর পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরও দু’দিন হিয়াকে থাকতে হবে হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্টও করেছেন হিয়া।

You might also like!