Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

OTT Play Awards 2023 : ওটিটি প্লে অ্যাওয়ার্ড, একই মঞ্চে বলি, টলি, দক্ষিণী তারকারা, সম্মানিত প্রসেনজিৎও

Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ে অ্যাওয়ার্ড নাইট । বলি, টলি ও দক্ষিণী তারকাদের জমজমাট আসর । একইমঞ্চে নজর কাড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কার্তিক আরিয়ান থেকে রবিনা ট্যান্ডনরা । রবিবার, মুম্বইয়ে অনুষ্ঠিত হল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস । সারা বছর ওটিটি প্ল্যাটফর্মে ছবি ও ওয়েব সিরিজে ভাল কাজের জন্য যাঁরা নজর কেড়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হল অ্যাওয়ার্ড । জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা কার্তিক আরিয়ান । খালি হাতে ফেরেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও । 'জুবিলি'-র জন্য সেরা সহ অভিনেতা পুরষ্কার পেয়েছেন । এমনি এমনি কি আর তাঁকে 'ইন্ডাস্ট্রি' বলা হয় ?

অ্যাওয়ার্ড প্রোগ্রামে নজর কেড়েছে কাজল, রবিনা ট্যান্ডন থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকি, চিত্রাঙ্গদা সিং, সিদ্ধার্থ রায় কপূর-সহ আরও অনেকে । এত বছর ইন্ড্রাস্ট্রিতে থেকেও কাজল কিন্তু পেলেন ডেবিউ পুরস্কার । 'ট্রায়াল'-এর মধ্যে দিয়েই তো শুরু হয়েছিল তাঁর ওটিটি সফর । আর কে কোন বিভাগে অ্যাওয়ার্ড জিতেছেন, দেখে নেওয়া যাক...

সেরা অভিনেতা (পপুলার চয়েজ)- কার্তিক আরিয়ান (ফ্রেডি)

সেরা অভিনেতা (পপুলার চয়েজ, সিরিজ)- অনিল কাপুর, (দ্য নাইট ম্যানেজার)

সেরা অভিনেত্রী (সিনেমা)- সানিয়া মালহোত্রা (কাঁঠাল) এবং ঐশ্বর্য লক্ষ্মী (আম্মু)

সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)- সবিতা ধুলিপালা

সেরা পরিচালক (ওয়েব সিরিজ)- রাজ ও ডিকে (ফরজি) এবং পবন সাদিনেনি (দয়া)

সেরা ডেবিউ (অভনেতা, সিনেমা)- বাবিল খান (কলা)

You might also like!