Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Nawazuddin Siddiqui: জাত নিয়ে কটাক্ষ নওয়াজকে! অভিনয়ে জবাব অভিনেতার

Nawazuddin Siddiqui (File Picture)
Nawazuddin Siddiqui (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোয়ায় বসেছে চলচ্চিত্রের মেগা আসর। সেখানে অনুষ্ঠিত হচ্ছে  ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। 

এই অনুষ্ঠানে এসে কয়েকটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। নওয়াজকে জিজ্ঞেস করা হয় কেন বারবার নেতিবাচক চরিত্র বেছে নিচ্ছিলেন তিনি? প্রসঙ্গত গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, গ্যাংস অব ওয়াসিপুর, বদলাপুর, ইত্যাদি ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। এই বিষয়ে অভিনেতা বলেন, আলাদা চরিত্র এক ভাবে অভিনয় করা, আর এক চরিত্র আলাদা ভাবে অভিনয় করার মধ্যে পার্থক্য আছে। তাঁর কাছে দ্বিতীয়টাই বেশি প্রাধান্য পায়। অভিনেতা এদিন বলেন, 'আমি অনুভব করেছিলাম যে ফয়জল খান বা রমন রাঘব ভীষণ আলাদা দুটো চরিত্র, তাঁদের চাহিদা আলাদা, দাবি আলাদা। ফলে দুটো চরিত্র আলাদা একেবারেই।'

নওয়াজ মান্টোরের চরিত্রেও অভিনয় করেছেন। কীভাবে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন এই চরিত্রের জন্য? এই প্রসঙ্গে উঠতেই অভিনেতা বলেন, তিনি নিম্ন জাতের বলে তাঁকে নানা কথা শুনতে হয়েছে, সেটাই তিনি মান্টোর ভাবনার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। অভিনেতা জানান, 'আমি নিচু জাতের আর সেই জন্য আমি যখন গ্রামে থাকতাম তখন অনেক খোঁচা শুনেছি। একটা দীর্ঘ সময় এই বাঁকা কথাগুলোর সঙ্গে লড়াই করেছি, শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে চলে আসি। এরপর মুম্বইতে যখন সেই মনোভাব, কষ্ট নিয়ে আসি আমি তখনই এই চরিত্রটা পাই। সেই হীনমন্যতায় ভুগতে থাকার বিষয়টা এই চরিত্রে সঙ্গে যেন মিশে গিয়েছিল। এই চরিত্রটার মধ্যে দিয়ে যেন অনেক কিছু বলতে চাওয়া হয়েছিল। মান্টোও ওর প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেয়েছিল যা তাকে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছিল। মান্টোর গোটা জীবনটাই একটা চেষ্টা ছিল। ও নিজে না পারলেও সবটা ওর ছেলেদের দিতে চেয়েছিল। কোথাও গিয়ে এটা যেন আমার সঙ্গে মিশে গিয়েছিল।'  

You might also like!