Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Abir Chatterjee: মাঝগঙ্গায় 'মিসাইল উৎসব'! নতুন গোয়েন্দা চরিত্রে আবীর

Abir Chatterjee
Abir Chatterjee

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলতো শীতের আমেজ গায়ে মেখে মাঝগঙ্গায় ক্রুজে রিলিজ হল আবির চট্টোপাধ্যায়ের নতুন ছবির গান! দেবালয় চট্টোপাধ্যায়ের পরিচালনায় আবির এ বার গোয়েন্দা দীপক চ্যাটার্জির ভূমিকায়। হইচই স্টুডিয়োর প্রথম ছবি 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে'।

এক সময় বাংলার কিশোরমনে ঝড় তুলেছিলেন স্বপনকুমার। তাঁর সৃষ্ট গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্পে বুঁদ হয়ে ছিল একাধিক প্রজন্ম। এ বার সেই চরিত্রে অভিনয় করবেন আবির। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়৷'মিসাইল উৎসব' ইতিমধ্যে সাড়া ফেলেছে নতুন প্রজন্মের মধ্যে। এ গানে আবির যেন গোয়েন্দা হয়েও একটু বেশি রকমের রোমান্টিক হিরো।

পরিচালক জানাচ্ছেন, ব্যোমকেশ বা ফেলুদার থেকে অনেকটাই আলাদা গোয়েন্দা দীপক চ্যাটার্জি। আর আবীর বলছেন, এই চরিত্রের সঙ্গে তাঁর একটিমাত্র মিল। তিনিও চট্টোপাধ্যায়, গোয়েন্দাপ্রবরও চট্টোপাধ্যায়। এছাড়া তাঁদের মধ্যে আর কোনও মিল নেই।


You might also like!