Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Mamata Banerjee Pujo Song: এবার পুজোর গানে মন মাতাবে মমতা!

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন আর তেমন পুজোর গানের রমরমা তেমন দেখা যায় না। একটা সময় আসত যখন পুজোর গানের অ্যালবামের জন্য মুখিয়ে থাকত বাঙালি। তবে বর্তমানে মাননীয়া মুখ্যমন্ত্রীর তরফে প্রতিবছরই পুজোর গান মুক্তি পায়। এবছরও মমতার লেখা ও সুর করা এবং গাওয়া ৮টি গান আসছে। যার মধ্যে ৬টি গানের রেকর্ড করা আগেই হয়ে গিয়েছে। বাকি দুটি গান খুব সম্ভবত মাননীয়া রেকর্ড করবেন স্পেন সফর থেকে ফিরে। 

৬টি গানের মধ্যে একটির নাম ‘শুভ জন্মদিন’। স্কটল্যান্ড সফরের সময় প্রাক্তন মুখ্যসচীব মলয় দে-র জন্মদিনে লিখে সুর দিয়েছিলেন মমতা। দল তৃণমূলের আশা, এবার থেকে ‘হ্যাপি বার্থ ডে’-র বদলে এই গানই বাজবে বাংলার ঘরে ঘরে।


সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে একান্ত আলাপচারিতার সময় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তাঁর কাছে মমতার ফোন আসে। ভদ্রেশ্বরে থামিয়ে দেন নিজের কনভয়। সকলকে নামিয়ে দেন গাড়ি থেকে। এরপর গাড়িতে বসেই দিদির সুর দেওয়া ও লেখা সেই গান রেকর্ড করেন। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিয়োতে। সেখান থেকে ফাইনাল হয়ে এলে স্কটল্যান্ডে পাঠিয়ে দেন দিদির কাছে। আপাতত ঠিক আছে, মহালয়ার দিনই প্রকাশিত হবে মমতার গানগুলি। 

You might also like!