Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Tele Serial Alor Kole : ছোট্ট পুপুল কিডন্যাপ ! রাধা কি পারবে বাঁচাতে ? আলোর কোলে-র নয়া প্রোমো প্রকাশ্যে

Tele Serial Alor Kole
Tele Serial Alor Kole

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা ছাড়া কি ভাল থাকে কোনও সন্তান ? ভাল নেই ছোট্ট পুপুলও । প্রতি মুহূর্তে বিপদ যেন তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যায় । এবার পুপুলের সামনে আরও বড় বিপদ । কিডন্যাপ করা হবে তাকে । প্রকাশ্যে এল'আলোর কোলে' ধারাবাহিকের নয়া প্রোমো ।

প্রোমোতে দেখা গেল, বাড়ির সকলের উপর রাগ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে পুপুল । তখনই তাকে দেখতে পায় রাধা । এরপর হঠাৎই দেখা যায়, একটা গাড়ি থেকে কয়েকজন নেমে পড়ে । তারপরই পুপুলকে তুলে নেয় । সবটা ঘটে রাধার চোখের সামনেই । রাধা কি পারবে পুপুলকে বাঁচাতে ? তা জানতে ধারাবাহিকের আগামী পর্বগুলোর জন্য অপেক্ষা করতে হবে ।

পুপুলের মা আলো । মৃত্যু হলেও, মেয়ের জন্য সে থেকে গিয়েছে, সবসময় মেয়েকে আগলে রাখছে সে । মেয়ের খেয়াল রাখতে বাড়িতেই থেকে গিয়েছে । কিন্তু, সে চায় তার মতই কেউ আসুক, তার খেয়াল রাখুক । রাধা কি পারবে পুপুলের জীবনে আলোর জায়গা নিতে ?


You might also like!