Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Naeem Sayyed passes away:প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ, ক্যানসার আক্রান্ত হয়ে ৬৭ বছরে জীবনাবসান

Naeem Sayyed passes away
Naeem Sayyed passes away

 

মুম্বই, ৮ ডিসেম্বর : প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র মেহমুদ’ নামে। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার ভোররাত দু'টো নাগাদ মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় নঈমের বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন নঈম এবং গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসাবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম অনুসরণ করে নিজেই নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবি পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসাবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানও করতেন।


You might also like!