Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Kangana Ranaut: ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে এবার মধ্যমণি কঙ্গনা

Kangana Ranaut (File Picture)
Kangana Ranaut (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত বনাম ইন্ডিয়া তরজায় শোরগোল গোটা দেশ জুড়ে। আর বিতর্কে ঘি ঢেলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক আমন্ত্রণপত্র। যেখানে কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।  সেখান থেকেই শুরু রাজনৈতিক তরজা। তাহলে কি দেশের নাম পালটে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র?

এই ভারত বনাম ইন্ডিয়া তরজায় যখন উত্তাল গোটা নেটদুনিয়া। সেখান থেকে কি করে দুরে থাকতে পারেন বলি কুইন কঙ্গনা? তাঁর একটি বক্তব্যের স্ক্রিনশট ‘এক্স’ (টুইটার) প্ল্যাটফর্মে শেয়ার করে নেন অভিনেত্রী। সেখানে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ভারত নাম ব্যবহারের পক্ষের সওয়াল করেছিলেন কঙ্গনা। ২০২১ সালে কঙ্গনা জানিয়েছিলেন ‘ইন্ডিয়া’ নাম থেকে দূরে থাকা উচিত, আমরা ভারতীয় এবং আমাদের দেশ ভারত। ‘ইন্ডিয়া’ নাম দাসত্বের প্রতীক বলেই মনে করেন অভিনেত্রী। এদিন একটি ফ্যানের পোস্টও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন বলিউডের ‘কুইন’। সেখানে ওই নেটিজেন অভিনেত্রীর প্রসংশা করে লিখেছেন- ‘সবসময়ই সময়ের চেয়ে এগিয়ে ভাবেন কঙ্গনা’। এরপর জবাবে ‘থালাইভি’ নায়িকা লেখেন- ‘আর লোকে ভাব আমি ব্ল্যাক ম্যাজিক জানি। এটা সাধারণ গ্রে ম্যাটার (বুদ্ধি) প্রিয়… সকলকে অভিনন্দন!! দাসত্বের শৃঙ্খল থেকে পাওয়া নাম থেকে মুক্তি… জয় ভারত’।

 


You might also like!