Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Jaya Ahsan: গোয়া চলচ্চিত্র উৎসবে জয়ার হিন্দি ওয়েব সিরিজ! দুই বাংলার পর এবার বলিউডে পা অভিনেত্রীর?

Jaya Ahsan
Jaya Ahsan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয়া আহসানের এখন দারুণ সময় চলছে! দুই বাংলার বড় পর্দায় ঝড় তুলছেন তো বটেই, তার সঙ্গে একের পর এক দুর্দান্ত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আপাতত একটি ওয়েব সিরিজের জন্যই গোয়াতে আছেন জয়া।

অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি ওয়েব সিরিজ 'কড়ক সিং'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ৫৪ তম আইএফএফআই-তে দেখানো হবে এই ওয়েব সিরিজটি। সেই কারণেই ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে গোয়ায় গিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী।

সম্প্রতি দারুণ অভিনয়ের জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছেন জয়া৷ টলিউডে অর্ধাঙ্গিনী, দশম অবতারের মতো ছবিতে তাঁর অভিনয় দেখে উচ্ছ্বসিত দর্শকরা। সেই সঙ্গে দাপিয়ে অভিনয় করছেন ওয়েব সিরিজে। দর্শকরাও তাঁকে উজাড় করে দিচ্ছেন ভালোবাসা।


You might also like!