Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Subhashri Gangopadhyay : লক্ষ্মীবারে লক্ষ্মী এলো ঘরে !দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhasree Gangopadhyay -  Raj Chakraborty (File Picture)
Subhasree Gangopadhyay - Raj Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বরের শেষ দিনে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। এ দিন শুভশ্রীর সন্তান হওয়ার খবর শেয়ার করে এক টুইট করেছেন রাজ নিজেই। তিনি লেখেন, “আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই।”

২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। দু’জনে চেয়েছিলেন ইউভানের যেন এক খেলার সঙ্গী আসে।

শুভশ্রী দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর প্রেগন্যান্সি নিয়ে রাজ বলেছিলে- " সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।" 

You might also like!