Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Bolly Celebrities at Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে মেতে উঠলেন বলি তারকারা!

Ganesh Chaturthi celebrated by bollywood stars!
Ganesh Chaturthi celebrated by bollywood stars!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে মহাসমারহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই সিদ্ধিদাতার কৃপা প্রাপ্তির জন্যে আরাধনা করছেন। তবে মহারাষ্ট্রের ছবিটা প্রতিবারই একটু ভিন্ন থাকে। সেখানে এই উৎসব চলবে বেশ কিছুদিন ধরে। উৎসব শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। 

এই গণেশ পুজোকে কেন্দ্র করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলি তারকারা। পাশাপাশি উৎসবের আমেজে সামিল হলেন তাঁরাও। এদিন টুইটারে ছবি পোস্ট করে অক্ষয় কুমার লিখলেন, ''গণেশকে বাড়ি আনার পর আমাদের সবার মন আজ আনন্দে ভরে উঠেছে। তিনি যেন আমাদের পথ থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করেন। আমাদের মন এবং জীবনকে যেন খুশিতে ভরিয়ে তোলেন।' 

সুনীল শেট্টীও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'গণপতি বাপ্পা যেন নিজের সঙ্গে করে আনন্দ, খুশি, সমৃদ্ধি নিয়ে আসে আমাদের জীবনে। সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই।' 

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশবাবুও একটি ছবি পোস্ট করে ভক্তকুলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা।' 

 গোটা পরিবারের সঙ্গে এদিন তাঁকে গণেশ পুজোয় মাতলেন RRR খ্যাত অভিনেতা রাম চরণ। লাল বাগে গিয়ে পুজো দিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। গনেশের ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, 'বছরের সব থেকে আনন্দের সময় এসে গেছে।' 

You might also like!