Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shatarup Ghosh: নেতা থেকে অভিনেতা, এবার বামফ্রন্টের শতরূপ ঘোষকে দেখা যাবে বড়পর্দায়

Shatarup Ghosh
Shatarup Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর মুখের সামনে বিরোধীরা বসতে রীতিমতো ভয় পান, টিভির প্যানেলে তাঁর জ্বালাময়ী বক্তব্য অক্সিজেন জোগায় বাম কর্মীসমর্থকদের। কথা হচ্ছে সিপিআইএম এর যুবনেতা শতরূপ ঘোষকে নিয়ে। এবার অভিনেতা শতরূপ শিরোনামে।

পরিচালক অনীক দত্তের আসন্ন ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবার অভিনয় করতে দেখা যাবে বাম নেতা শতরূপ ঘোষকে। তবে ক্যামিও রোলে, একটি মাত্র গানের দৃশ্যে তাঁকে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।দক্ষিণ কলকাতায় বুধবার ছবির শ্যুটিং সেরেছেন বাম নেতা। বাম নেতার গিটার বাজানোর গুণের কথা অনেকেই জানেন। এবার অনীকের কথায় অভিনয়েও রাজি হয়েছেন তিনি। বেশ অনেকদিন ধরেই রাজনীতি আর বিনোদন জগৎ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নায়ক নায়িকারা রাজনীতিতে নামলে, নেতারাই বা অভিনেতা হলে ক্ষতি কোথায় !


You might also like!