
এর্নাকুলাম, ১ এপ্রিল : এক অভিনেত্রীর সঙ্গে যৌন নিপীড়ন ও অভব্য আচরণের অভিযোগে পরিচালক রঞ্জিতকে গ্রেফতার করেছে পুলিশ।এক তরুণী অভিনেত্রীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পরিচালক রঞ্জিতকে গ্রেফতার করা হয়। অভিনেত্রীর অভিযোগ, একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন রঞ্জিত। থোডুপুঝা থেকে গ্রেফতার করার পর বুধবার ভোরে রঞ্জিতকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। অভিযুক্ত পরিচালককে ১৪ দিনের জেল হেফাজতে (বিচার বিভাগীয় হেফাজত) পাঠানো হয়েছে। এরপর এর্নাকুলাম সাব জেলে স্থানান্তর করা হয় তাকে। রঞ্জিতের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আজই জামিনের জন্য আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।
