Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Karan Johar : নিজের জীবনীচিত্র বানানোর পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজক করন জোহারের

Karan Johar  (File Picture)
Karan Johar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালে শেষ ছবি পরিচালনার কাজ করেছিলেন করন। ছবির নাম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তার পর ২০২৩ সালে, প্রায় সাত বছর পরে পরিচালনায় ফিরেছেন তিনি।চলতি বছরে মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। প্রেক্ষাগৃহে মুক্তির পর আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত এই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসা কুড়িয়েছে করন পরিচালিত এই ছবি। পরিচালক হিসাবে সাফল্যের পর এ বার সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন করন। শুরু হয়েছে ‘কফি উইথ করন’-এর অষ্টম সিজন। সেই অনুষ্ঠানের প্রথম পর্ব বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই। এ বার কি নিজের জীবনীচিত্র বানানোর পরিকল্পনা করছেন করন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে করনকে প্রশ্ন করা হয় তাঁর বায়োপিক নিয়ে। গত ২৫ বছর ধরে কম উত্থান-পতন দেখেননি তিনি। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন— চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কর্ণ। তাঁর বায়োপিক তৈরি হলে যে তা কম বর্ণময় হবে না, সে নিয়ে নিশ্চিত নেটাগরিক ও তাঁর অনুরাগীরা। কিন্তু তাঁর ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেতা? করন কে এই প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ‘‘রণবীর সিং!’’ বলিপাড়ায় এত অভিনেতা থাকতে রণবীর সিং কেন? করনের কথায়, ‘‘রণবীর আমাকে খুব ভাল নকল করতে পারে। এমনকি, ‘কফি উইথ করন’-এও ও সবার মিমিক্রি করেছে। ও ভীষণ ভাল করতে পারে ওই কাজটা। যে কোনও চরিত্রে ও নিমেষের মধ্যে ঢুকে যায়।’’

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীরের সঙ্গে কাজ করেছেন করন। ছবির শুটিংয়ের নেপথ্যের দৃশ্য থেকে স্পষ্ট তাঁদের সমীকরণ। ‘কফি উইথ করন’-এর অষ্টম সিজনেও প্রথম পর্বে দীপিকা পাডুকোনের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং ।

You might also like!