Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Dunky Trailer Released : কমেডি, ট্র্যাজেডি থেকে অ্যাকশন, মুক্তি পেল 'ডাঙ্কি'-র ট্রেলার, শেষে চমক শাহরুখের

Dunky Trailer
Dunky Trailer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ডাঙ্কি-র ট্রেলার । সিনেমার গল্প কী হতে চলেছে, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল টিজারে । ট্রেলারের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা । অবশেষে, মঙ্গলবার সকাল সকাল চমক দিলেন কিং খান । সোশ্যাল মিডিয়ায় ট্রেলার পোস্ট করে লিখলেন সিনেমার ডায়লগ- 'ইয়ে কাহানি মেইনে শুরু কি থি, লাল্টু সে ! ইসসে খাতাম ভি মে কারুঙ্গা ।' বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'এই গল্প লাল্টু থেকে শুরু করেছিলাম আমি, শেষ করব আমিই ।'

৩ মিনিট ৩ সেকেণ্ডের ট্রেলারের দেখা গেল কমেডি, ট্র্যাজেডি, আর অ্যাকশন । ট্রেলারের শুরুই হচ্ছে লাল্টু থেকে । প্রথমেই শাহরুখের এন্ট্রি । আর ব্যাকগ্রাউন্ডেও কিং খানেরই গলা । তাঁর কন্ঠস্বরেই শোনা গেল সিনেমার গল্প । ছবিতে দেখা যাবে হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্প । যাঁরা লন্ডন যেতে চায় । কিন্তু, স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইংরেজি । কেউ ইংরেজি বলতে পারেন না । কিন্তু, লন্ডন যাওয়ার জন্য তাঁরা বদ্ধ পরিকর । শেষ পর্যন্ত কি তাঁদের স্বপ্নপূরণ হবে ? তার জন্য ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে । সিনেমা আরও একটা চমক হল, শাহরুখের লুক । ২৫ বছর আগে ইয়ং লুক আর ২৫ বছর পর বৃদ্ধ লুকে দেখা যাবে কিং খানকে । ২১ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ডাঙ্কি ।

You might also like!