Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Paromita Munsi: উটকো বিপত্তি! হাসপাতালে ভর্তি গুহামানবের পরিচালক

Paromita Munsi (File Picture)
Paromita Munsi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হয়েছিল সামান্য ফুসকুড়ি আর সেখান থেকেই উটকো বিপত্তি নেমে এল গুহামানবের পরিচালক পারমিতা মুন্সির জীবনে। হাসপাতালের বিছানায় শুয়েই একটি পোস্ট করেন পারমিতা। সেখানে অবশ্য পরিচালকের দেখা মেলেনি, শুধুই তাঁর সূচ ফোটানো হাতের ছবি। হ্যাঁ, স্যালাইনের চ্যানেল করা হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘না পাওয়ার রং নাও তুমি’। যা দেখে উদ্বিগ্ন ইন্ডাস্ট্রির বন্ধুরা। সুদীপ্তা চক্রবর্তী লেখেন-'একি কী হল? তাড়াতাড়ি সুস্থ হও'। ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন- ‘কী হল’। যদিও সেই প্রশ্নের জবাব দেননি পরিচালক। শুধু জানান- ‘উটকো বিপদ’। 

ডান দিকের বুকে ফুসকুড়ি হয়েছিল পরিচালকের, সেখান থেকে এমন কী ঘটল যে সোজা হাসপাতলের বিছানায় পৌঁছে গেলেন তিনি। জানা গেল, ফুসকুড়ি খুঁটে ফেলে নাকি বিপদ বাঁধান পরিচালক, রক্ত বন্ধই হচ্ছিল না। অগত্যা এই মুহূর্তে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানান, ‘আমার বুকের ডান দিকে একটা ফুসকুড়ি হয়েছিল। সেটা ভুল করে খুঁটে ফেলি। তার পর প্রচুর রক্ত বার হয়েছিল। যদিও তা দু-তিন দিন আগের ঘটনা। তার পর আচমকা গতকাল আবার রক্তক্ষরণ শুরু হয়। থামছিলই না।’

You might also like!